শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করল এনটিআরসিএ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পঞ্চখণ্ড আই.কম :

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করেছে। বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত এই নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অথবা পুরনো প্রোফাইল হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময়সীমা শেষে আর কোনো প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন বা প্রোফাইল আপডেট করতে পারবে না।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্রতিষ্ঠান ই-রিকুজিশন (অনলাইন চাহিদা) দিতে পারবে না। আর ই-রিকুজিশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএর বিবেচনায়ও আসবে না। এনটিআরসিএ নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে থাকে। এজন্য প্রতিটি প্রতিষ্ঠানকে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে ই-রিকুজিশনের মাধ্যমে শূন্যপদের তথ্য জমা দিতে হবে।

সংস্থাটি জানিয়েছে, কোনো অবস্থাতেই অফলাইনে, হার্ডকপি বা ই-মেইলে শূন্যপদের চাহিদা গ্রহণ করা হবে না। শুধুমাত্র এনটিআরসিএর ওয়েবসাইট বা নির্ধারিত টেলিটক লিংকের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় চাহিদা জমা দিতে হবে।

ই-রেজিস্ট্রেশনের যোগ্যতার বিষয়ে নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত ইআইআইএন নম্বরধারী, একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিওভুক্ত হতে হবে। যেসব প্রতিষ্ঠান প্রথমবার ই-রেজিস্ট্রেশন করতে চায়, তাদের প্রধানকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও)–এর মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ইউএসইও যাচাই করবেন প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর, পাঠদানের অনুমতিপত্র, একাডেমিক স্বীকৃতি ও এমপিওভুক্তির তথ্য। যাচাই শেষে তিনি নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) বা ngi.teletalk.com.bd–এ লগইন করবেন।

প্রতিটি ইউএসইও তাদের প্রোফাইল হালনাগাদ করার পর নতুন প্রতিষ্ঠান যুক্ত করতে পারবেন Add More Institute অপশনের মাধ্যমে। এতে তথ্য সংরক্ষণের পর ২৪ ঘণ্টার মধ্যে টেলিটক থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে এসএমএসে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর প্রতিষ্ঠানপ্রধান নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পূরণ করবেন—যেমন প্রতিষ্ঠানের ধরন, এমপিও স্ট্যাটাস, প্রধান ও চেয়ারম্যানের নাম, জন্মতারিখ, এনআইডি, মোবাইল নম্বর, স্বাক্ষর, ছবি ও প্রয়োজনীয় স্ক্যান কপি।

এনটিআরসিএ জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইটের “ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা” মেনুতে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে—ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শূন্যপদের তথ্য পাঠাতে পারবে না এবং তাদের আবেদন শিক্ষক নিয়োগের বিবেচনায়ও নেওয়া হবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews