শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

দাসউরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলার দাসউরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার অমর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৩, ২৬ ও ২৭ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ২টায় উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ অক্টোবর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর ২০২৫, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে।

নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, নির্বাচনী তফসিল নোটিশ বোর্ডে প্রকাশ, মনোনয়নপত্র সরবরাহ ও গ্রহণ, ভোটগ্রহণে প্রশাসনিক সহায়তা প্রদান এবং নির্বাচনী উপকরণ সংরক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে।

একই সঙ্গে নির্বাচন বিধিমালা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান নির্বাচনী কাজে অবহেলা বা গাফিলতি করলে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও নির্বাচনসংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দাসউরা উচ্চ বিদ্যালয়ের এই ম্যানেজিং কমিটি নির্বাচন উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews