1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

বিয়ানীবাজার ঐক্য ও মানবতার জনপদ: প্রতিবন্ধী আবিদের প্রতি নিষ্ঠুর আচরণ বিয়ানীবাজারবাসীকে লজ্জিত করেছে

সম্পাদকীয়
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার আমাদের সকলের। এই জনপদ শুধু একটি প্রশাসনিক একক নয়—এটি সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের প্রতীক। এই মাটির মানুষ সবসময়ই মানবিকতায় বিশ্বাসী, সহনশীলতায় অভ্যস্ত। তাই সাম্প্রতিক সময়ে প্রতিবন্ধী তরুণ আল মনসুর আবিদের উপর সংগবদ্ধ হামলার ঘটনাটি পুরো বিয়ানীবাজারকে গভীরভাবে ব্যথিত করেছে।

স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওচিত্র ও প্রতিবেদনগুলো জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। বিকেল থেকে রাত অবধি প্রতিবাদ সভা, মানববন্ধন ও মিছিল—সবখানেই একটাই দাবি, ‘প্রতিবন্ধীর উপর অন্যায় আঘাত—মানবতার পরাজয়’।

এই ঘটনায় প্রতিবন্ধী আবিদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে, তা বিয়ানীবাজারবাসীকে লজ্জিত করেছে। মানবিক মূল্যবোধে আঘাত হেনেছে এ ঘটনা। হামলাকারীরা যে উদ্দেশ্যে-অজুহাতেই এটি করুক না কেন, তারা আমাদের সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেছে। তাদের উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া এবং অনুতাপ প্রকাশ করা।

অন্যদিকে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে বা ঘটনার পর তাদের তাৎক্ষণিক পদক্ষেপ ছিল অস্পষ্ট ও রহস্যময়। প্রশাসনকে স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে—এটাই জনগণের প্রত্যাশা।

তবে আমরা ভুলে গেলে চলবে না—প্রতিবন্ধী আবিদ যেমন আমাদের সন্তান, তেমনি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দও এই মাটিরই সন্তান। ভুল-ত্রুটি হতে পারে, কিন্তু সেটিকে যেন আমরা বিভেদের অজুহাত না বানাই। এই জনপদের ঐতিহ্য হলো ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধা—যা আমাদের বিয়ানীবাজারকে অনন্য করেছে।

শেষ পর্যন্ত আমাদের আহ্বান একটাই—বিভেদ নয়, সহমর্মিতা হোক আমাদের শক্তি। মানবতার লজ্জা মোচনের একমাত্র পথ হলো আন্তরিক ক্ষমা, বিচার ও সংহতির পুনঃপ্রতিষ্ঠা। আসুন, আমরা সবাই মিলে বিয়ানীবাজারকে আবারও মানবতার মমতায় ভেজা জনপদ হিসেবে প্রতিষ্ঠিত করি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট