1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বিষয়ে নতুন নির্দেশনা জারি : কিছুই রইল না ম্যানেজিং কমিটির হাতে

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক, উপপ্রধান, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে কিছুই রইল না ম্যানেজিং কমিটির হাতে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে নিয়োগের সরকারি নীতিমালা চূড়ান্তভাবে গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখতে হবে। নতুন নীতিমালা অনুসারে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ এ. জে. এম. মোসাদ্দেক আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাই কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজ উদ্যোগে এ ধরনের পদে নিয়োগ দিতে পারবে না।

চিঠির অনুলিপি সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, এনটিআরসিএ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট