1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

অপরাজনীতি চলবে না, জনগণের অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র : সেলিম উদ্দিন

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করছে, যেখানে রাষ্ট্রই নাগরিকের আয়-রোজগারের ব্যবস্থা করবে এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক অধিকার নিশ্চিত করবে।”

তিনি বলেন, এদেশে এক টাকার ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতি আর কোনোভাবেই চলবে না। জনগণের কথা মাথায় রেখেই রাজনীতি করতে হবে। দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, ছাত্র-জনতার ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। আমরা উন্মুক্ত পরিবেশে জনগণের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তবে আশঙ্কা শেষ হয়নি, কারণ পতিত স্বৈরাচারের প্রতিভূরা এখনও সক্রিয় এবং জনপ্রশাসনেও তাদের প্রভাব রয়েছে। তারা বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করে অর্জিত বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর মধ্যে ছিল বিয়ানীবাজার উপজেলার তিলপাড়ায় ৪নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা এবং উপজেলা পরিষদ চত্বরে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর ফয়জুল ইসলাম, সেক্রেটারি আবুল কাশেম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন, জামায়াত নেতা মুনিবুর রহমান পাবেল, সাইবুল আলম রেজা, আমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট