1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ

দারুল হাদিস লতিফিয়া মাদরাসার পক্ষ থেকে দুই ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক

বিজ্ঞপ্তি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার দারুল হাদিস লতিফিয়া মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে জনাব করিম আলী ও জনাব আতিক হোসেন-কে।

করিম আলী—বিয়ানীবাজার দারুল হাদিস লতিফিয়া মাদরাসা ও বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক এবং করিম বার্সেলোনা টাওয়ারের স্বত্বাধিকারী। অন্যদিকে আতিক হোসেন তালামীযে ইসলামিয়া বিয়ানীবাজার পৌর শাখার সাবেক সভাপতি। তাঁদের আগমন উপলক্ষে ০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, বিয়ানীবাজারের সুপাতলায় অবস্থিত দারুল হাদিস লতিফিয়া মাদরাসা প্রাঙ্গণে এ সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব মাওলানা লুৎফুর রহমান, সদস্য জনাব সাহেদ আহমদ, জনাব হাজী বদরুল ইসলাম, জনাব আবু বকর আবু, জনাব কাজী মাওলানা কাওছার আহমদ, জনাব আব্দুল ওয়াদুদ বুদুল, জনাব হাফিজ গৌছ উদ্দিন, জনাব মাওলানা কমর উদ্দিন চৌধুরী এবং হিফয শাখার প্রধান শিক্ষক জনাব হাফিজ আলিমুদ্দিন প্রমুখ।

স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে সমাজ ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করা হলো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট