1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

বিয়ানীবাজারে পানি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ভাঙ্গন রোধে ব্যর্থতা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজারে সুরমা, কুশিয়ারা ও সোনাই নদীর ভাঙ্গনে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। নদী তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক গৃহীত প্রকল্পগুলো টেকসই ফল দিচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ, দুর্নীতি ও তদারকির অভাবে উন্নয়ন উদ্যোগগুলো অকার্যকর হয়ে পড়েছে।

গত ১৫ বছরে পাউবোর বিভিন্ন প্রকল্পের নামে কয়েকশ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, ঢালাই কাজে নিম্নমানের বালি, সিমেন্ট ও লোকাল পাথর ব্যবহার করা হয়েছে। টেন্ডারের শর্ত অনুযায়ী ১:২ বা ৫:৫ অনুপাতে ঢালাই করার কথা থাকলেও সিমেন্টের পরিমাণ কম রাখা হয়েছে। ব্লক ঢালাইয়ের পর ২১ দিন ভিজিয়ে রাখার নিয়মও মানা হয়নি। নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবহৃত জিও ব্যাগ কতটুকু ফেলা হয়েছে বা সেগুলো সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না, তারও কোনো নজরদারি নেই।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদী খননের জন্য দুটি মেগা প্রকল্প গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে রাজনৈতিক উদ্যোগে কিছু প্রকল্প হলেও সেগুলোর টেকসই ফল নিয়েও সন্দেহ রয়েছে।

তবে সম্প্রতি চারখাইয়ের নয়াগ্রাম জামে মসজিদ, দুবাগের গজুকাটা বিওপি, আলীনগরের ঢাকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদের ভাঙ্গন ঠেকাতে মোট ১ কোটি ২৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। স্থানীয়দের আশা, এসব স্থানে আপাতত ভাঙ্গন ঝুঁকি কিছুটা কমবে।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “সকল প্রকল্পই আমরা তদারকি করি। কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত হলে তা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়। নদী ভাঙ্গন পুরোপুরি ঠেকানো সম্ভব নয়।”

তবে এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের নামে দুর্নীতি চলতে থাকলে নদী ভাঙ্গন রোধের উদ্যোগ কখনোই কার্যকর হবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট