1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান: জকিগঞ্জে বিজিবির হাতে ২৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

জকিগঞ্জ সংবাদাতা
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১৯ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির দায়িত্বাধীন ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বেটনোভেট-এন ক্রিম ১৯ হাজার ৪০ পিস উদ্ধার করা হয়। জব্দকৃত ঔষধের বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকা।

১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি বলেন,

“দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। জনগণের সহযোগিতা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।”

বিজিবি জানায়, জব্দকৃত ঔষধ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, বিজিবির এ সফল অভিযান সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নতুন আস্থা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে সীমান্ত আরও নিরাপদ হবে এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট