1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

আইনজীবী ই. ইউ. শহিদুল ইসলাম শাহিনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

পঞ্চখণ্ড আই সংবাদ
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই সংবাদ:
সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সহ-সভাপতি, সিলেট আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, দুই বারের নির্বাচিত সভাপতি, নির্বাচনে অপ্রতিদ্বন্দ্বী আইনজীবী এবং বারের সাবেক পাবলিক প্রসিকিউটর ই. ইউ. শহিদুল ইসলাম শাহিনের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ আগস্ট ২০২৫ সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও সিলেটের সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ। প্রাণবন্ত সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট বারের বিশিষ্ট আইনজীবী জুবের আহমদ খান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সমিতির সদস্য সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, কোষাধ্যক্ষ কবির আহমদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক রাজ্জাকুজ্জামান চৌধুরী প্রমুখ। বক্তারা বিদায়ী সহ-সভাপতির বর্ণাঢ্য কর্মজীবন, রাজনৈতিক-সামাজিক দায়িত্ববোধ, মানবিকতা এবং সমাজহিতৈষী মনোভাবের প্রশংসা করেন। তাঁরা বলেন, বিয়ানীবাজারের সন্তান ই. ইউ. শহিদুল ইসলাম শাহিন বৃহত্তর সিলেটের আইনজীবী সমাজ ও সাধারণ মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় এবং শ্রদ্ধার পাত্র।

বক্তারা তাঁর দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও যুক্তরাষ্ট্রে সফলতা কামনার পাশাপাশি দেশে ঘন ঘন ফিরে আসার অনুরোধ জানান।

বিদায়ী অতিথি ই. ইউ. শহিদুল ইসলাম শাহিন সমিতির পক্ষ থেকে প্রদত্ত এ সম্মানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আশ্বস্ত করেন যে, সুযোগ পেলেই তিনি মায়ের মাটিতে ফিরে আসবেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘকাল থাকা যে তাঁর জন্য কঠিন হবে, সেটি উল্লেখ করে তিনি বিয়ানীবাজার তথা সিলেটের মানুষের সমৃদ্ধি ও সুদিন কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট