1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে CCS-এর সৌজন্য সাক্ষাৎ : ভেজাল দমনে কঠোর পদক্ষেপের আশ্বাস

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (CCS), সিলেট জেলা-এর পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব মো: সারোয়ার আলম এর সাথে সৌজন্য সাক্ষাতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক সিলেটে দুর্নীতি ও ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং এ কার্যক্রম ভবিষ্যতেও আরও গতিশীলভাবে চলবে বলে উল্লেখ করেন। তিনি CCS-এর কার্যক্রমকে স্বাগত জানিয়ে জনস্বার্থে এই প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেন এবং সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

CCS সবসময়ই ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, বাজার তদারকি এবং জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখছে। প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি।

এছাড়া আজ(৩১আগস্ট) বেলা ১২টায় সিলেট জেলার সকল থানার ভোক্তা কর্মকর্তাদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ভোক্তা কর্মকর্তা এমদাদুল হক জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিয়ানীবাজার উপজেলা ভোক্তা কর্মকর্তাসহ জেলার সব থানার ভোক্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট