শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

“জ্ঞানের আলোয় আলোকিত হোক এই জনপদ” — চারখাইয়ে ২৯ শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

“জ্ঞানের আলোয় আলোকিত হোক এই জনপদ” এই স্লোগানকে সামনে রেখে আইয়ুব-সুফিয়া ফাউন্ডেশন ও সেলিম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গতকাল ১৪ জানুয়ারি ২০২৬ ইং চারখাই উচ্চ বিদ্যালয় ও তহিরুন নেছা একাডেমি, চারখাইতে মোট ২৯ (ঊনত্রিশ) জন মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ প্রদান করা হয়েছে।

প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। চারখাই উচ্চ বিদ্যালয়ে সেলিম চৌধুরী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১০ (দশ) জন এবং আইয়ুব-সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ (ছয়) জন—মোট ১৬ (ষোল) জন শিক্ষার্থীর হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল হাকিম। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব জুমায়ুন চৌধুরী হিমেল, প্রধান সমন্বয়ক আব্দুল আহাদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নাদিম চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
একই দিনে তহিরুন নেছা একাডেমিতে আইয়ুব-সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৩ (তেরো) জন শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে একাডেমির প্রধান শিক্ষক ইউছুফ আলী, শিক্ষানুরাগী বাবর আহমদ চৌধুরী, লায়েক আহমদ, হাফিজুল ইসলাম চৌধুরী, সাহেদ আহমদসহ সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেলিম চৌধুরী কল্যাণ ট্রাস্ট ২০০২ সাল থেকে এবং আইয়ুব-সুফিয়া ফাউন্ডেশন ২০২৩ সাল থেকে নিয়মিতভাবে শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ প্রদান করে আসছে। এই উদ্যোগ এলাকার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন প্রেরণা ও আশার আলো জাগিয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews