শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

বিয়ানীবাজার মাতালো চিশতি বাউলের সুরের জাদু

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারের আকাশ ভরিয়ে দিলেন জনপ্রিয় বাউল শিল্পী শামসেল হক চিশতি। গত শনিবার মধ্যরাত পর্যন্ত পৌরশহরের খ্যাতনামা সামাজিক সংগঠন গোলাবশাহ যুব সংঘ, কসবা-খাসা–এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সঙ্গীত রজনীতে তিনি একে একে পরিবেশন করেন জনপ্রিয় সব গান— “যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে”, “তুমরাও তাঁর মেহমান”, “বেহায়া মনটা লইয়া”, *”বলবোনাগো আর কোনদিন” সহ সময়ের আলোচিত গানগুলো। দর্শকের করতালি, উচ্ছ্বাস আর বৃষ্টিভেজা রাত—সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর।

কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুরুতে অতিথিবৃন্দ কেক কাটেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছালেখ হোসেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির। হাজারো দর্শকের উপস্থিতিতে স্থানীয় বাউল শিল্পী পথিক রাজুর সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়।

৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নানা প্রান্তে গান গেয়ে আসা চিশতি বাউল তাঁর পরিবেশনায় মুগ্ধ করেন সবাইকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা পরিষদের সাবেক সদস্য ও গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নজরুল হোসেন, গোলাবশাহ যুব সংঘের উপদেষ্টা মছমন উদ্দিন আহমদ, শিক্ষক কবির আহমদ, এডভোকেট আবুল কাশেম, হুমায়ুন কবির আকিল, সাহাব উদ্দিন রানা, কবির আহমদ, কামাল হোসেন, কাওছার আহমদ শাবুল, সাবেক কাউন্সিলার সাহাব উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, গভর্ণিং বডির সদস্য মারুফ আহমদ, ছিদ্দিকুর রহমান, খায়রুল হাসান লিটন, শাহজাহান সিদ্দিক, উজ্জল আহমদ প্রমুখ।

কেক কাটার পর শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আরাফাত হোসেন, ক্রীড়া সম্পাদক জুবের আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শাকের আহমদ ও আমজাদ বিন হাসান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews