1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রমের মর্যাদা ও ন্যায্য অধিকার—মে দিবসের অঙ্গীকার অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান শিক্ষাঙ্গনে ন্যক্কারজনক হামলা: শিক্ষক লাঞ্ছিত, নীরব প্রশাসন—ক্ষোভে ফুঁসছে দেশ সাংবাদিকতার মানোন্নয়নে নতুন উদ্যোগ: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ গঠনের পরিকল্পনা বিয়ানীবাজারে এসএসসি-দাখিল পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য: ৩ ছাত্রী উধাও শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ

ময়লার দুর্গন্ধে পাঠদান ব্যাহত, ঝুঁকিতে শিক্ষার্থী ও জনস্বাস্থ্য

সম্পাদকীয়: পঞ্চখণ্ড আই পোর্টাল
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়; এটি সুস্থ-সুন্দর পরিবেশে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্র। কিন্তু বিয়ানীবাজারের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই যখন ময়লা-আবর্জনার বিশাল স্তূপ জমে থাকে, তখন প্রশ্ন ওঠে—আমরা কি আমাদের সন্তানদের জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করতে পারছি?

সাংবাদিকদের সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র—শত শত কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবের মধ্যে পড়াশোনা করছে। এতে তারা শুধু অস্বস্তিতে ভুগছে না, বরং স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে। বর্ষাকালে এ সমস্যার তীব্রতা আরও বেড়ে যায়, যা ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

এ অবস্থার দায় কেবল অজ্ঞাত সেই মহলের ওপর চাপিয়ে দিলে চলবে না, যারা সচেতনভাবে স্কুলের পাশে আবর্জনা ফেলে। সমানভাবে দায়ী স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসন, যারা বছরের পর বছর এ অবস্থার পরিবর্তনে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। শিক্ষা অফিসও এ বিষয়ে অজ্ঞ থাকার কথা বলে দায় এড়াতে পারে না—কারণ বিদ্যালয়ের সুস্থ পরিবেশ নিশ্চিত করা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে।

বিষয়টি শুধু একটি স্কুলের নয়; এটি জনস্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষা-পরিবেশ—এই তিনটির সাথে সরাসরি সম্পর্কিত। অচিরেই ময়লার স্তূপ সরিয়ে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষা প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে আর কখনো ময়লার ভাগাড় গড়ে না ওঠে।

আমরা ভুলে যাই না—দুর্গন্ধময় পরিবেশে জ্ঞান বিকশিত হয় না, রোগ-ব্যাধির ছায়াতলে শিক্ষার আলোর প্রদীপ জ্বলে না। উন্নত সমাজ গড়তে হলে শিক্ষাঙ্গনকে আগে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করতে হবে। বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ঘটনা হুঁশিয়ারি হিসেবে নিতে হবে—আজই নয়, এখনই পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট