মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন

ধর্মভীরু সমাজে ধর্ষণের ছায়া: শারমীন এস মুরশিদের প্রশ্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
দেশের মাদরাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, “মাদরাসাগুলো অনেকটা চোখের আড়ালে থেকে যায়। সেখানকার ঘটনাগুলো আমাদের কাছে আসে না। অথচ অনেক শিশু সেখানে নানা ধরনের যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এতে তাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে। অভিভাবকরা অনেক সময় এই বিষয়ে সচেতন নন। মাদরাসা কর্তৃপক্ষ স্বীকার করছে কিনা জানি না, তবে ঘটনা তো সামনে আসছেই।”

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরশিদ আরও বলেন, “এসব বন্ধ করতে স্কুল-মাদরাসায় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সরাসরি যাবেন। তাদের জবাবদিহির আওতায় আনতে হবে—এটাই আমার দাবি।”

তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি যেন এক মহামারিতে রূপ নিয়েছে। এই অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। এর পেছনে রাজনীতি, মাদক, মোবাইল আসক্তি ও পর্ণগ্রাফির মতো কারণ জড়িত। এজন্য সরকার নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে বলে তিনি জানান।

২০ থেকে ২৯ জুনের মধ্যে ২৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “একজন ষাট বছরের বৃদ্ধ পর্যন্ত শিশুকে ধর্ষণ করেছে! আমরা তো ধর্মভীরু মানুষ, ধর্মবিরোধী তো নই। তাহলে এ ধরনের অপরাধ কীভাবে সম্ভব?”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এমন অবস্থায় এসে আমি এখন এদের মৃত্যুদণ্ডের পক্ষেই। যদিও আমি মানবাধিকার কর্মী, তবুও এমন অপরাধে সহনশীলতা দেখানো সম্ভব নয়।”

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এখন পর্যন্ত ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি নির্যাতনের অভিযোগ জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, “সব অভিযোগ সমাধানের মতো আমাদের সক্ষমতা নেই। তবে যেগুলো অগ্রাধিকারযোগ্য ও জনগুরুত্বপূর্ণ, সেগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। এর মধ্যে শতাধিক নারীকে কাউন্সেলিং, আইনি সহায়তা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে।”

তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বছরব্যাপী কার্যক্রম নেওয়া হবে। পাশাপাশি “২৪ ঘণ্টার মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছাবে—এমন ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইউএনও-কে প্রধান করে একটি কুইক রেসপন্স টিম কাজ শুরু করেছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “এ ঘটনায় অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়া উচিত।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews