সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাথমিক শিক্ষা অফিস সহকারীর প্রশংসা: অভিযোগের নেপথ্যে কী? সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: তারেক রহমান বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজমুল হোসেন শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত

নতুন নোটে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি সংযুক্তি অনুমোদন

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন নোটে জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রচলিত টাকায় বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ৪৩৮তম বোর্ড সভায় নকশা পরিবর্তন অনুমোদন পেয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন টাকা ছাপাতে আমাদের কাজ চলছে। বঙ্গবন্ধুর ছবিটি বাদ যেতে পারে। সবকিছু চূড়ান্ত হলে বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করবে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড।

প্রতি বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রেখে দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বাজারে ছাড়া হয়। প্রিন্ট টাকা বাজারে না ছাড়লে বাংলাদেশ ব্যাংকের মানি সার্কুলেশন প্রতিবেদনে যোগ করা হয় ভল্টের টাকা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews