বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

বিয়ানীবাজারে নিখোঁজ যুবককে ফিরে পেতে থানায় জিডি

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে জাবির আহমদ (২০) নামের এক কলেজ পড়ুয়া যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ যুবককে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মো. আজমান হোসেনের ছেলে জাবির আহমদ গত ১১ অক্টোবর নিখোঁজ হয়। নিখোঁজ জাবিরের ভাই জামিল আহমদ’র ভাষ্যমতে, ‘গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে তার সাথে মুঠোফোনে কথা হয়। এরপর থেকে সে নিখোঁজ। তার নিখোঁজের পর পরিবারের স্বজনরা উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। পরিবারের দাবি, সে অপহরণের শিকার। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, নিখোঁজের বিষয়টির লিখিত অভিযোগ পেয়েছি। জাবির-কে খুঁজে পেতে কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন এলাকার লোকজন ও ছেলের সহপাঠীদের সাথে কথা বলার পাশাপাশি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তক্রমে তাকে উদ্ধারে আইনানুগ ব্যবস্থায় পুলিশি তৎপরতা চলছে ।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews