1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে সিলেটের জেলা প্রশাসক

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে নিহত সাংবাদিক এটিএম তুরাবের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদ কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি শামিম আহমদ, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহম্মদ, বিয়ানীবাজার থানার এস আই আসাদ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নিহত সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ জুলাই (শুক্রবার) সিলেটের কোট পয়েন্টে জুম্মার পর পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তুরাব পেশাগত জীবনে সিলেটের বিয়ানীবাজারের সপ্তাহ জুড়ে পত্রিকা, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাপ্তাহিক সংবাদ পত্রিকা থেকে যাত্রা শুরু করে সিলেটের প্রথম সারির দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চীফ হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট