1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

বিয়ানীবাজার থানায় আরও দুটো হত্যা মামলা : প্রধান আসামি নুরুল ইসলাম নাহিদ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার থানায় আরও দুটি হত্যা মামলা রুজু হয়েছে। এ সংবাদটি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহমদ।

রজ্জুকৃত দুই মামলায় সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, এডভোকেট আব্বাস উদ্দিন সহ ৫৮ জনের নামোল্লেখ করে উভয় মামলায় অজ্ঞাত ৭০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

বিয়ানীবাজারে ৫ আগস্ট সরকার পতনের পর সংঘটিত সংঘর্ষে নিহত ময়নুল ইসলাম (৪২) এবং রায়হান উদ্দিন (১৮) এর পরিবারের পক্ষ থেকে ২৬ আগস্ট বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক দুটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

২৬ আগস্ট নিহত ভিকটিম ময়নুল ইসলাম (৪২) এর পরিবারের পক্ষে তার স্ত্রী বাদী শিরিন বেগম এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে বিয়ানীবাজার থানার মামলা নং-০৭, ধারা- ১৪৭/১৪৯/৩০২/১১৪/১০৯ পেনাল কোড রুজু হয়।
এতে সাবেক শিক্ষামন্ত্রী ও সাংসদ নুরুল ইসলাম নাহিদ, নাছির উদ্দিন খান, আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন আহমদ, আবুল কাশেম পল্লব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জুয়েল আহমদ, সুমন আহমদ (বিমল চন্দ) সহ এজাহারনামীয় মোট ২৮ জন এবং অজ্ঞাত ৮০/৯০ জন কে আসামী করা হয়েছে।

একইদিনে নিহত রায়হান উদ্দিন (১৮) এর পরিবারের পক্ষে তার ভাই বোরহান উদ্দিন (৩১) এর দায়ের কৃত এজাহারের প্রেক্ষিতে বিয়ানীবাজার থানার মামলা নং-০৮, ধারা- ১৪৭/১৪৯/৩০২/১১৪/১০৯ পেনাল কোড রুজু হয়।
এ মামলায় সাবেক সাংসদ নুরুল ইসলাম নাহিদ, নাছির উদ্দিন খান, আতাউর রহমান খান, আব্বাস উদ্দিন আহমদ, আবুল কাশেম পল্লব, জামাল হোসেন, এবাদ হোসেন সহ এজাহার নামীয় ৩০ জন এবং অজ্ঞাত ৭০/৮০ জন কে আসামী করা হয়েছে। রুজুকৃত মামলা দুটির তদন্ত চলমান রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট