1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ ভোটগ্রহণ শুরু সিলেট-৬: প্রচার শেষ, ভোটের প্রস্তুতিতে কঠোর নিরাপত্তা সাংবাদিক আব্দুল খালিকের ভাইয়ের ইন্তেকাল: প্রেসক্লাবের শোক প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস সংরক্ষণে এক অনন্য প্রয়াস : ‘গোলাপগঞ্জের পাঠশালা’ সিলেট-৬: আঞ্চলিকতা ও নীরব ভোটেই নির্ধারিত হবে প্রার্থীদের ভাগ্য হাজারো কর্মী–সমর্থকের ঢল, চারখাই বাজারে হেলিকপ্টার প্রতীকের হাফিজ ফখরুল ইসলামের নির্বাচনী পথসভা উক্তির আয়নায় বাংলাদেশ: নির্বাচন, গণতন্ত্র ও জ্ঞানের রাজনীতি বড়লেখার সাংবাদিক মিজানুর রহমান আর নেই ভোটারের চোখে: অধিকার, তথ্য ও আস্থার সংকট “গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি সমস্যাই আমার জানা”—চারখাইয়ে জনসভায় এমরান চৌধুরী

গোলাপগঞ্জে সাবেক এমপি নাহিদকে প্রধান আসামি করে ২৫০ জনের উপর হত্যা মামলা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট-৬ আসনের সাবেক এমপি, প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে সিলেটের গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন
আন্দোলনের সময় নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম (২৪)। তিনি পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের বাসিন্দা।

শনিবার (২৪ আগস্ট) মামলাটি থানায় রেকর্ড করা হয়। শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি সম্রাট তালুকদার।

মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলকে। মামলায় এজাহারভুক্ত ১৩৫ জন এবং অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামীপন্থী পৌর কাউন্সিলর, পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন।

তবে ঘটনার সময়ের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিনকে আসামি করা হয়নি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন- কতিপয় আসামির নির্দেশে বাকি অভিযুক্তরা ৪ আগস্ট গোলাপগঞ্জ পৌরসদরে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা করে অনেককে গুরুতর আহত করেন। এর মধ্যে পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের মৃত মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিনও ছিলেন। পরে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট