শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী বিয়ানীবাজারে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ৫ জন গ্রেফতার রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু

গোলাপগঞ্জে সাবেক এমপি নাহিদকে প্রধান আসামি করে ২৫০ জনের উপর হত্যা মামলা

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৯১৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট-৬ আসনের সাবেক এমপি, প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে সিলেটের গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলা করেছেন
আন্দোলনের সময় নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম (২৪)। তিনি পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের বাসিন্দা।

শনিবার (২৪ আগস্ট) মামলাটি থানায় রেকর্ড করা হয়। শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি সম্রাট তালুকদার।

মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলকে। মামলায় এজাহারভুক্ত ১৩৫ জন এবং অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামি হিসেবে আওয়ামীপন্থী পৌর কাউন্সিলর, পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা রয়েছেন।

তবে ঘটনার সময়ের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিনকে আসামি করা হয়নি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন- কতিপয় আসামির নির্দেশে বাকি অভিযুক্তরা ৪ আগস্ট গোলাপগঞ্জ পৌরসদরে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা করে অনেককে গুরুতর আহত করেন। এর মধ্যে পৌর এলাকার উত্তর ঘোষগাঁওয়ের মৃত মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিনও ছিলেন। পরে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews