বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক চারখাইয়ের আত্মসম্মান বনাম প্রশাসনিক বাস্তবতা—মডেল মসজিদের সিদ্ধান্ত হোক বিয়ানীবাজারের স্বার্থে সিলেটি ভাষাকে অপমান মানে:  বাংলাদেশের বহুত্বকেই অপমান

বাংলাদেশের সবাই এক পরিবার: ড. ইউনূস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদ করার কোনো সুযোগ নাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা মূল লক্ষ্য। হিন্দুরা সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধৈর্য ধরে আমাকে সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।

এর আগে, ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন।

সেদিন প্রধান উপদেষ্টা এবং ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ করেন। পরে ১১ আগস্ট আরও দুজন উপদেষ্টা শপথ নেন। আমেরিকায় থাকায় ফারুক-ই-আজম শপথ নেননি। দেশে ফিরে তিনি আজ শপথ নিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews