1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন

আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি : প্রধানমন্ত্রী

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি, তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ জুলাই) সকালে রাজধানীর রামপুরায় বিটিভি কার্যালয় পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিটিভির কার্যালয় ঘুরে দেখেন।

শেখ হাসিনা বলেন, যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তারা আনাচে-কানাচে লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে।

বিএনপি-জামায়াত প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, তারা আগের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা গান পাউডার ব্যবহার করেছে।

গত ১৮ জুলাই দুপুরে কোটা আন্দোলনের সময় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে এই টিভি সেন্টারের ভেতরের রিসিপশন, ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম বলেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট