1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয় অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য পাওনা: শিক্ষামন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কাম্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি বন্ধ, সব লেনদেন ব্যাংকে বাধ্যতামূলক

সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে শিক্ষক নেতৃবৃন্দের শোক প্রকাশ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৫০৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলার সপ্তগ্রাম উচ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মঞ্জুরুল ইসলাম (৪৫) আর নেই। তিনি গত ২৪জুন ২০২৪খ্রি. তারিখে বিকাল আনুমানিক ২ ঘটিকার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভোগছিলেন।

তিনি তাঁর একমাত্র পুত্র, স্ত্রী, স্বজন, সহকর্মী, অসংখ্য ছাত্রছাত্রী, গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এ আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, সেক্রেটারি অসীমকান্তি তালুকদার, অর্থ সচিব মিছবাহ উদ্দিন সহ শিক্ষক নেতৃবৃন্দ। আরও শোক জানিয়েছেন বিয়ানীবাজার প্রতিষ্ঠান প্রধান পরিষদের আহবায়ক শিক্ষাবিদ ও মাস্টার ট্রেইনার আতাউর রহমান বলেন, শিক্ষক হিসেবে মঞ্জুরুল ইসলাম ছিলেন একজন অমায়িক লোক। তার মৃত্যুতে জাতি হারিয়েছে মেধাবী একজন শিক্ষককে।

অত্র বিদ্যালয়ে মঞ্জুরুল ইসলাম ২০০৪ সনে শিক্ষকতায় যোগদান করেন। ছাত্রছাত্রীদের কাছে তিনি একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রংপুর উপজেলার পীরগঞ্জে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট