1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

বিষয়ভিত্তিক প্রশিক্ষণ একটা সঞ্জীবনী শক্তি : অধ্যক্ষ হাবিবুর রহমান

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: বিষয়ভিত্তিক প্রশিক্ষণ একটা সঞ্জীবনী শক্তি। তাই এ প্রশিক্ষণ দক্ষতা চার দেয়ালের ভেতরে রেখে যাবেন না, সাথে নিয়ে যাবেন। এতে আত্মার বিকাশ ঘটবে ও শিক্ষার্থীরাও লাভবান হবে।

আজ(১০জুন) বিয়ানীবাজারের খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন ভ্যানুতে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো উচ্চারণ করেন।

প্রশিক্ষণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মৌলুদুর রহমান, ভ্যানু প্রতিষ্ঠান প্রধান আব্দুল মালিক, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান ও একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় পেশাগত কোর্স বিষয়ক ০৫ (পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণ আজ (১০ জুন) উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনকৃত “জীবন জীবিকা এবং প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কি” বিষয়ক প্রশিক্ষণ আগামী ১৪ জুন, ২০২৪খ্রি: পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ চলাকালে সকল প্রশিক্ষণার্থীগণকে অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই এবং শিক্ষক সহায়িকা সঙ্গে নিয়ে আসতে হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট