মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য: দালাল নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে মুদি ব্যবসায়ীর মৃত্যু জাতীয় সেরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১৫ জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

সিলেটের ইতিহাসে ভারতীয় চিনির সবচেয়ে বড় চালান জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

৬ জুন ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়। এ পর্যন্ত এটি জেলায় জব্দকৃত সবচেয়ে বড় চালান।

জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির অনুমানিক মূল্য ২ কোটি টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত খালেদ মামুনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছি।

জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেটের সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরাচালান জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews