শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটি ভাষাকে অপমান মানে:  বাংলাদেশের বহুত্বকেই অপমান আইন ও ন্যায়ের সংসদীয় অঙ্গনে এমরান আহমদ চৌধুরীর নতুন অধ্যায় বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব

হবিগঞ্জের দুই উপজেলায় বিএনপির বহিষ্কৃত দুই নেতা চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪২৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় বিএনপির দুই বহিষ্কৃত নেতা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

মাধবপুর উপজেলায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ও চুনারুঘাটে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বেসরকারি ফলাফলে চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীকে ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট।

মাধবপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews