মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক চারখাইয়ের আত্মসম্মান বনাম প্রশাসনিক বাস্তবতা—মডেল মসজিদের সিদ্ধান্ত হোক বিয়ানীবাজারের স্বার্থে সিলেটি ভাষাকে অপমান মানে:  বাংলাদেশের বহুত্বকেই অপমান আইন ও ন্যায়ের সংসদীয় অঙ্গনে এমরান আহমদ চৌধুরীর নতুন অধ্যায় বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ

আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীরা হচ্ছেন দেশের নিয়ামক শক্তি | এডভোকেট নাসির উদ্দিন খান

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৬৫৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ডআই ডেস্ক:
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীরা হচ্ছেন দেশের নিয়ামক শক্তি। আর শিক্ষাই হলো সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তবে শিক্ষিত হলেই হবে না; মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে সুশিক্ষিত জাতি গঠনে জোর দিতে হবে। তাহলে বাঙালি জাতি হিসেবে আমরা বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

গত ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বিয়ানীবাজারের দাসউরা উচ্চ বিদ্যালয় হলরুমে তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে আয়োজিত মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক জুবের আহমদের সভাপতিত্বে ও সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদের পরিচালনায় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলামিস্ট আতাউর রহমান, দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নজমুল ইসলাম, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাসুদ হোসেন খান, তিলপাড়া ইউনিয়ন ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. এখলাছ উদ্দিন, এসআরআই টিভি’র সিইও রফিকুল ইসলাম রনি, সাংবাদিক তোফায়েল আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক রাকিব আহমদ, দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শরিফ উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন ইসলামি সমাজকল্যাণ পরিষদের অর্থ সম্পাদক আলী হোসেন, ছাত্রনেতা আজাদ জিসান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিরাই দাখিল মাদ্রাসার শিক্ষক ছালেহ আহমদ, দাসউরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান ও মাইদুল ইসলাম, নজরুল ইসলাম, সোহেল রানা, আব্দুস সামাদ অপু, দাসউরা হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য এবাদুর রহমান, রাজনীতিবিদ ও সমাজকর্মী নজমুল ইসলাম বলাই, সমাজকর্মী আব্দুল জব্বার মনু, খসরুল ইসলাম, বীমা কর্মকর্তা আব্দুছ সবুর, হোসেন আহমদ, সাংবাদিক জয়নুল ইসলাম, আশরাফুল হক আদনান প্রমুখ।

এদিকে অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান এর দেয়া বক্তব্য ও স্মারকলিপির দাবীতে প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান দাসউরা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।

পরে প্রধান অতিথি তিলপাড়া ইউনিয়নে অবস্থিত আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা, দাসউরা উচ্চ বিদ্যালয়, বিবিরাই ইবতেদায়ী দাখিল মাদ্রাসা, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল মামুন ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাফিজ মো. নাবিল হাসনাইন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews