1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পক্ষ থেকেও চূড়ান্ত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

এর মধ্যে মন্ত্রিসভার তিনজন সদস্যসহ বর্তমান সংসদের ৭১ জন সংসদ সদস্যকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। যারা মনোনয়ন পায়নি তার মধ্যে অন্তত ২৭ জন সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

ইতোমধ্যে এই সংসদ সদস্যরা নির্বাচন কমিশনে (ইসি) তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- পঞ্চগড়-১ আসনে মো. মাজাহারুল হক প্রধান, গাইবান্ধা-৪ আসনে মো. মনোয়ার হোসেন চৌধুরী, নওগাঁ-৩ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ আসনে মো. এমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আসনে মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনে এনামুল হক, রাজশাহী-৫ আসনে মো. মনসুর রহমান, মেহেরপুর-২ আসনে মোহাম্মদ শহীদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনে মো. শফিকুল আজম খান, যশোর-৪ আসনে রণজিৎ কুমার রায়, সাতক্ষীরা-২ আসনে মীর মোশতাক আহমেদ রবি, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ, টাঙ্গাইল-৫ আসনে মো. সানোয়ার হোসেন, জামালপুর-৪ আসনে মো. মুরাদ হাসান, ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খান, ঢাকা-৫ আসনে মো. কাজী মনিরুল ইসলাম, গাজীপুর-৩ আসনে মোহাম্মদ ইকবাল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খান, সিলেট-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-৩ আসনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট- ৫ আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অর্থনীতিবিদ ড. আহমেদ আল কবির, সিলেট-৬ আসনে কানাডা আওয়ামী লীগের নেতা সরোয়ার হোসেন। কুমিল্লা-৮ আসনে নাসিমুল আলম চৌধুরী, নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-১২ আসনে শামসুল হক চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে জাফর আলম।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট