বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম

১৫ ছাগলের এক বছরের জেল, মুক্তি পেল ৯টা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৫৭৭ বার পড়া হয়েছে

এক বছর আগে গোরস্থানে ঢুকে গাছের পাতা খাওয়ার অভিযোগে ১৫টি ছাগল আটক করেছিল বরিশাল সিটি করপোরেশন। নতুন মেয়র খোকন সেরনিয়াবাতের নির্দেশে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ৯টি ছাগল ফেরত দেওয়া হয়েছে।

কিন্তু ছাগলের মালিক নগরের ২১ নং ওয়ার্ডের বাসিন্দা সাহরিয়ার সাচিব রাজিব দাবি করছেন, এক বছরে ৫টি ছাগল বাচ্চা প্রসব করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪টি। অথচ বৃহস্পতিবার সিটি করপোরেশন তাঁর কাছে হস্তান্তর করেছে মাত্র ৯টি।

সাবেক মেয়র সাদিকের মেয়াদকালীন ২৪টি ছাগলের হিসাব চেয়ে তিনি সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দেবেন। যদিও বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কোনো পশু আটকে রাখার বিধান নেই।

জানা গেছে, বরিশাল নগরের মুসলিম গোরস্থানে ঢুকে গাছের পাতা খাওয়ার অভিযোগে গত বছরের ৬ ডিসেম্বর স্থানীয় শাহরিয়ার সাচিব রাজিবের ১৫টি ছাগল আটক করে সিটি করপোরেশন।

রাজিব ২১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী বলে পরিচিত। অভিযোগ রয়েছে, এই কারণেই তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাঁর স্টাফদের দিয়ে ছাগলগুলো আটক করান।

ওই ঘটনায় রাজিবের পরিবার সিটি করপোরেশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা, মহানগর পুলিশ কমিশনার এবং বিভাগীয় কমিশনারের কাছে ছাগল ফেরত চেয়ে আবেদন করেন।

কিন্তু মেয়র সাদিকের দায়িত্বকালীন ছাগলগুলো ফেরত না দিয়ে করপোরেশনের আমনতগঞ্জের গাড়ির গ্যারেজে আটকে রাখা হয়।

এই বিষয়ে শাহরিয়ার রাজিব বলেন, তাঁর ১৫টি ছাগল গত বছরের ৬ ডিসেম্বর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ধরে নিয়ে গ্যারেজে অরক্ষিত অবস্থায় আটকে রাখে। এর মধ্যে ১১টি বড় এবং ৪টি ছোট ছাগল ছিল। সেগুলোর ৫টি ছাগলের পেটে বাচ্চা ছিল।

পরদিন ৭ ডিসেম্বর একটি ছাগল ২টি বাচ্চা প্রসব করে। কিন্তু দুটি বাচ্চাই মারা যায়। পরবর্তীতে ৩টি ছাগল ২টি করে ৬টি এবং অপর একটি ছাগল একটি বাচ্চা প্রসব করে। সে হিসাবে, তাঁর মোট ২৪টি ছাগল সিটি করপোরেশনের জিম্মায় ছিল।

রাজিব আক্ষেপ করে বলেন, তাঁর মূল ১৫টি ছাগলও তিনি ফেরত পাননি। বৃহস্পতিবার ৯টি ছাগল বুঝিয়ে পেয়ে বাকিগুলোর হিসাবে জানতে চেয়েছেন। সেখানে উপস্থিত করপোরেশনের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা তাঁকে বলেছেন, ২৪টি ছাগল দাবি করলে মেয়রের কাছে লিখিত দরখাস্ত করতে হবে।

আগামী রোববার তিনি বর্তমান মেয়রের কাছে লিখিত অভিযোগ দেবেন। এই ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তিনি গতকাল ৯টি ছাগল পেয়ে মালিকের কাছে হস্তান্তর করেছেন। ছাগল কয়টা ছিল তা খোঁজ নিয়ে জানতে হবে।

তিনি বলেন, ‘বিগত পাঁচ বছরে প্রশাসনিক শাখায় যারা দায়িত্বে ছিলেন তাঁরাই বলতে পারবেন বাকি ছাগলগুলো গেল কোথায়।’

সৌজন্যে: শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews