Eng
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন এমরান আহমদ চৌধুরী, এম.পি

প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | ২:৩২ অপরাহ্ণ



সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা দেবেন।

সোমবার (৫ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়। এতে তাঁর সুস্থতা, নিরাপদ সফর এবং পবিত্র ওমরাহ যথাযথভাবে পালনের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পবিত্র সফর সফল ও বরকতময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মী ও রাজনৈতিক সহকর্মীরা।