
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ১ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি পত্রে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসারকে। কমিটির সদস্য-সচিব হয়েছেন মিজানুর রহমান রুমেল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার এবং মো. তাজ উদ্দিন।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসি স্বাক্ষরিত পত্রে কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।




