Eng
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ, সোশ্যাল মিডিয়া

বিয়ানীবাজারে বিসিপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ২ অক্টোবর

প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ৪:৫৪ অপরাহ্ণ




বিয়ানীবাজার চিকিৎসক পরিষদ (বিসিপি)-এর উদ্যোগে আগামী ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এতে বিয়ানীবাজারের চিকিৎসকবৃন্দ রোগীদের চিকিৎসা প্রদান করবেন, বিনামূল্যে ঔষধ বিতরণ করবেন এবং জটিল রোগীদের জন্য পরবর্তী চিকিৎসা পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনা দেবেন। আয়োজকরা সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন এবং আশপাশের মানুষকে জানিয়ে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি।