শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান :
প্রবাসে থেকেও জন্মভূমির শিক্ষা ও সমাজকল্যাণে অবদান রেখে চলেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী জনাব আশেক আহমদ আসুক। বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের ভূমি ক্রয়ের জন্য প্রতিশ্রুত সাড়ে ৪ লাখ টাকা তিনি ‘আসুক-হাওয়া এডুকেশন ট্রাস্ট’-এর পক্ষ থেকে ব্যাংক চেকের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১ শতক ভূমির মূল্য বাবদ তিনি এ অর্থ প্রদানের অঙ্গীকার করেছিলেন। প্রতিশ্রুত অর্থ যথাসময়ে প্রদান করে তিনি শুধু একজন দাতা হিসেবেই নয়, বরং বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার হিসেবে নিজেকে যুক্ত করেছেন।

আশেক আহমদ আসুক আসুক-হাওয়া ট্রাস্ট’ ইউকে-এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সেন্টার লন্ডনের অন্যতম উপদেষ্টা এবং বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি তিনি বিয়ানীবাজার পৌরসভার কসবা বড়বাড়ির মরহুম আব্দুল খালিক সাহেবের জ্যেষ্ঠ পুত্র।

বিয়ানীবাজারে একটি বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন তিনি একসময় লালন করেছিলেন। সেই স্বপ্ন আজ বাস্তব রূপ পেয়েছে এবং তিনি সেই প্রতিষ্ঠানের একজন ভূমি দাতা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন—যা তাঁর দীর্ঘদিনের শিক্ষানুরাগ ও জন্মভূমির প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

দীর্ঘদিন ধরে ‘আসুক-হাওয়া ট্রাস্ট’-এর মাধ্যমে বিয়ানীবাজারের শিক্ষা, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতা করে আসছেন তিনি। তাঁর এই অনুদান ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য একটি মূল্যবান বিনিয়োগ এবং এলাকার অন্যান্য প্রবাসী ও বিত্তবানদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews