শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (UNB)-এর বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন করায় বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দেশ এডিশন পত্রিকার যুগ্ম সম্পাদক, শিক্ষাবিদ, লেখক ও সমাজচিন্তক মো. আতাউর রহমান।

সম্প্রতি এক অনুষ্ঠানে বর্তমান সরকারের মাননীয় তথ্যমন্ত্রীর হাত থেকে তিনি এই গৌরবময় সম্মাননা গ্রহণ করেন।

মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামের এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি বিয়ানীবাজারের সাংবাদিক সমাজ ও গণমাধ্যম অঙ্গনের জন্যও একটি গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন মো. আতাউর রহমান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা, সংবাদ পরিবেশনে দক্ষতা ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা অর্জিত হয়েছে। তাঁর এ অর্জন বিয়ানীবাজারের তরুণ সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তিনি বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews