শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে! 

৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি:
দীর্ঘদিনের জরাজীর্ণ ও বেহাল দশার অবসান ঘটাতে বিয়ানীবাজার-সারপার বাজার-গঁজুকাটা সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ২১ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়কটির উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর সোমবার বাদ জোহর সারপার বাজারে স্থাপন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সময় এমপি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মানুষের অন্যতম দাবি ছিল সড়কটির উন্নয়ন। প্রকল্পের আওতায় সড়কটি প্রশস্তকরণ, পুনর্নির্মাণ, শক্তিশালীকরণ ও আধুনিকায়নের মাধ্যমে টেকসই যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে।

বিয়ানীবাজারের মুড়িয়া ও দুবাগ ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া সড়কটি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পাশাপাশি সীমান্তসংলগ্ন বিজিবি ক্যাম্পগুলোর যাতায়াতের জন্যও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে ছিলেন যাত্রী ও পরিবহন চালকরা। নির্মাণকাজের সময় জনভোগান্তি কমাতে প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিলেট জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাসসহ এলজিইডির কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews