বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’য় “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গত ২২ মে বিয়ানীবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, কবি-লেখক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে মুহাম্মদ আজিজুর রহমান জয়নাল’র সভাপতিত্বে এবং কবি ও প্রকাশক আজিজ ইবনে গণী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জনপ্রিয় ছড়াকার, প্রাবন্ধিক ও সাংবাদিক সাজ্জাদ আহমদ সাজু। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গ্রামবাংলার প্রকৃতি, মানুষের আবেগ ও জীবন্ত বাস্তবতাই সাহিত্যের মূল প্রাণ। সমাজের নানা রূপ সাহিত্যের শাখা-প্রশাখায় প্রতিফলিত হয়।”

তিনি নতুন প্রজন্মকে সাহিত্যচর্চার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত সাহিত্যভিত্তিক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে তরুণ সমাজকে বইমুখী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গীতিকবি সেলিম আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ফাইজুল আহমদ ফরহাদ, শিক্ষক ইফতেখার আহমদ, কবি ও গীতিকবি আতাউর রহমান নোমান, ফয়সল আহমদ ফয়েজ, শেখ তাজ উদ্দীন, কবির আল মাহমুদ, মো. শাহীন উল ইসলাম প্রিন্স, আবৃত্তিশিল্পী হামিদা বেগম জুমা, শিক্ষক তাজ উদ্দীন আহমদ, সমাজকর্মী সাহেব উদ্দীন, অলী হোসেন, কবি ও শিক্ষক সায়েম আহমদ, সাংবাদিক আব্দুস শুকুর, সাংবাদিক এম এ করিম ও সাংবাদিক সালেহ আহমদ।

অনুষ্ঠানে ‘জুঁই প্রকাশ’-এর বিশেষ অতিথি কবি ও প্রাবন্ধিক আতাউর রহমান’র “দেহই আমার মুলুকখানা” বইসহ আজিজ ইবনে গণির সম্পাদনায় “সুদীর্ঘ শব্দকথা” ও জাকারিয়া তালুকদার’র “দৃষ্টি হয়ে থাকবো তুমি” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে একটি মানবিক ও আলোকিত সমাজ গঠন সম্ভব। বিয়ানীবাজারে এমন আয়োজন সাহিত্যপ্রেমীদের জন্য ইতিবাচক অনুপ্রেরণা হয়ে থাকবে।- বিজ্ঞপ্তি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews