1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানালেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকের উড়াল: রুমিন ফারহানার ৩৮ হাজারের বেশি ভোটে নিরঙ্কুশ জয়

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বড় ব্যবধানে জয় পেয়েছেন। হাঁস প্রতীকে তিনি মোট ১,১৮,৫৪৭ ভোট অর্জন করে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ১৫১টি কেন্দ্রের সব কটিতেই রুমিন ফারহানা এগিয়ে ছিলেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামা-র নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী এস. এন. তরুণ দে ‘কলার ছড়ি’ প্রতীকে পেয়েছেন ১২,৫৬০ ভোট এবং জাতীয় নাগরিক পার্টি-র প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি ‘শাপলা কলি’ প্রতীকে পেয়েছেন ২০,৪০১ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। বড় ব্যবধানের এই জয় এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট