1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান শিক্ষাঙ্গনে ন্যক্কারজনক হামলা: শিক্ষক লাঞ্ছিত, নীরব প্রশাসন—ক্ষোভে ফুঁসছে দেশ সাংবাদিকতার মানোন্নয়নে নতুন উদ্যোগ: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ গঠনের পরিকল্পনা বিয়ানীবাজারে এসএসসি-দাখিল পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য: ৩ ছাত্রী উধাও শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা

২২ বছর পর পুণ্যভূমি সিলেট থেকে বিএনপির নির্বাচনি যাত্রা: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত, আলিয়া মাঠে আজ জনসভা

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি :
দীর্ঘ ২২ বছর পর পুণ্যভূমি সিলেটে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। সেখানে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি। উল্লেখ্য, ২০০২ সালে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ সিলেট সফর করেছিলেন তারেক রহমান।

তার আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর একটি হোটেলে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর সকাল সাড়ে ১১টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। এই জনসভার মাধ্যমেই দেশব্যাপী বিএনপির নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।

জনসভা শেষে একই দিন দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠ এবং দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পর্যায়ক্রমে তিনি ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট-১ আসন দীর্ঘদিন ধরে ‘ক্ষমতার মর্যাদার আসন’ হিসেবে বিবেচিত। স্বাধীনতার পর থেকে প্রায় সব বড় রাজনৈতিক দল এই পিলগ্রিম শহর থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করে আসছে। এ প্রেক্ষাপটে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সিলেট সফর দেশের রাজনীতিতে নতুন বার্তা বহন করছে।

তার আগমনকে ঘিরে মাজার এলাকা ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট