1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান শিক্ষাঙ্গনে ন্যক্কারজনক হামলা: শিক্ষক লাঞ্ছিত, নীরব প্রশাসন—ক্ষোভে ফুঁসছে দেশ সাংবাদিকতার মানোন্নয়নে নতুন উদ্যোগ: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ গঠনের পরিকল্পনা বিয়ানীবাজারে এসএসসি-দাখিল পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য: ৩ ছাত্রী উধাও শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি সমাবেশ নিষিদ্ধ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনি কিংবা যেকোনো ধরনের সভা, সমাবেশ ও প্রচার কার্যক্রমে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা থাকলেও লক্ষ্য করা যাচ্ছে—কিছু প্রার্থী বা তাদের সমর্থকেরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণা চালাচ্ছেন। এ ক্ষেত্রে ভেন্যু হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহারের প্রবণতাও দেখা যাচ্ছে।

আরও বলা হয়, অনেক সময় রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা স্থানীয়ভাবে এসব ভেন্যু ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এমন প্রেক্ষাপটে, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা বা সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট