1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার—মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিলেটে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে সংঘটিত এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সিলেটের বিয়ানীবাজারে—বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র, ঢাকা থেকে প্রেরিত বার্তায় এমনটাই জানানো হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের স্থানাঙ্ক—অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব পরিমাপ করা হয়েছে ২১৬ কিলোমিটার।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫, যা মৃদু শ্রেণির বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট দপ্তর। যদিও মাত্রা কম, তবুও সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে বারবার ছোট ছোট ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পাহাড়ি ও ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে সিলেট অঞ্চলে এ ধরনের ধারাবাহিক ভূকম্পন ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ায় সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট