1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেনে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

BRS Trust-এর যৌথ পরিচালনায় এবং Bazidur Rahman & Son’s Trust-এর গৃহে প্রতিষ্ঠিত আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেন মাদ্রাসা-তে ২০২৫ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক চ্যারিটি ফান্ড রাইজিং অর্গানাইজেশন BRS Trust-এর ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী জনাব ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমান উদ্দিন, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে আন নুর ইসলামিক কিন্ডার গার্ডেন মাদ্রাসা ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। চার বছর আগে সূচনা হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, BRS Trust-এর পক্ষ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

BRS Trust-এর প্রতিনিধি ফজলুর রহমান বলেন,
“এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তুলবে—এটাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। মানসম্মত শিক্ষা দিয়ে তারা শুধু নিজেদের নয়, পুরো এলাকার সুনাম বৃদ্ধি করবে।”

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট