1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচার শুরু করলেন আরিফুল হক চৌধুরী

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে সিলেটের রাজপথে। বহু জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনী ময়দানে নেমে পড়লেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৭ নভেম্বর) বাদ জুমআ গোয়াইনঘাটে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি সিলেট-৪ আসনের আনুষ্ঠানিক প্রচার অভিযানের সূচনা করেন।

দিনের শুরুতে তিনি গোয়াইনঘাট উপজেলার বায়তুল আমান ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে রাধানগর বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনতার সামনে বক্তব্যে আরিফুল হক বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সিলেট-৪ আসনে প্রার্থী হয়েছি। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, কারণ এই লড়াই শুধু আমার নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”

তিনি আরও বলেন, “এই আসনের প্রতিটি অলিগলি আমার চেনা। এখানকার মানুষের সমস্যা ও সম্ভাবনা দুটোর সঙ্গেই আমি পরিচিত। ইনশাআল্লাহ, আমি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে প্রথম এক বছরের মধ্যেই এই অঞ্চল হবে উন্নয়নের মডেল।”

দলীয় সূত্রে জানা গেছে, ৫ নভেম্বর রাতে বহু আলোচনার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। পরদিন (৬ নভেম্বর) ঢাকায় দলের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তিনি সিলেটে ফিরে এসে বলেন, “আমি ঐক্যবদ্ধভাবে কাজ করব, সবার সহযোগিতায় সিলেট-৪ আসনের প্রতিটি উপজেলাকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপ দিতে চাই।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট