1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন

বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ: ২৩–২৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি ও ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য আবারও অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ কার্যক্রম শুরু হয়েছে ২৩ অক্টোবর এবং চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না, বলে বোর্ডের নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন সব অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি এবং ২০২৪ শিক্ষাবর্ষে (২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী) নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ২৩ থেকে ২৮ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।

এছাড়া, অন্য বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও একই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে বাধ্য থাকবেন। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে, বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট