1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা নির্দেশনা জারি করল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

পঞ্চখণ্ড আই.কম ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই.কম ডেস্ক:

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২২ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালে জারি করা নির্দেশনা ও “সাইবার নিরাপত্তা অ্যাকশন প্ল্যান ২০২৫”-এর বিধান মেনে চলতে হবে। সম্প্রতি দেখা যাচ্ছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু মন্তব্য ও কনটেন্ট শেয়ার করছেন যা রাষ্ট্রীয় নিরাপত্তা, শৃঙ্খলা ও সুনামের পরিপন্থী হতে পারে। এ কারণে সরকার সকলের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে।

মাউশির উপ-পরিচালক (প্রশাসন) মো. শামীম হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা যেন ২০১৯ সালের “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা” এবং “সাইবার নিরাপত্তা অ্যাকশন প্ল্যান ২০২৫” কঠোরভাবে অনুসরণ করেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, সরকারি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেউই ব্যক্তিগত মতামত প্রকাশের নামে এমন কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন না যা সরকার, শিক্ষা প্রশাসন বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। সকলকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায়, সবাইকে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও নিজ নিজ প্রতিষ্ঠানে বিষয়টি প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট