1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

জনগণের ভালোবাসায় মুগ্ধ এমরান আহমদ চৌধুরী : ‘বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের কল্যাণেই জীবন উৎসর্গ করতে চাই’

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:

দীর্ঘ ২২ বছর ধরে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকার মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দলীয় ও অদলীয় সবার ভালোবাসায় তিনি এখন জনগণের প্রিয় মুখে পরিণত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিয়ানীবাজার উপজেলায় বিএনপির গণমিছিল পরবর্তী পথসভায় এমরান আহমদ চৌধুরী বলেন,
‘জীবনে আমার আর কোনো ইচ্ছা নেই, আমি শুধু বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

তিনি বলেন, “এই জনপদের সংসদীয় আসনের প্রতিনিধি হয়ে আমি রাস্তাঘাটের উন্নয়ন, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, টেকনিক্যাল শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং ব্রিজ-কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চাই। নিজের সবটুকু দিয়ে মানুষের ভাগ্যের সারথি হয়ে জীবন বিলিয়ে দিতে চাই।”

সাবেক জেলা ছাত্রদল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। ফ্যাসিস্ট আওয়ামী শাসনের দুঃসময়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ দমন-নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জুলাই-আগস্টের গণরোষই তাদের পরাজিত করেছে।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “জনগণ চাইলে সবকিছুই সম্ভব। ইনশাআল্লাহ ভোটের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে, স্বৈরাচারী ছায়াকে উপড়ে ফেলে প্রতিষ্ঠিত করবে একটি স্বপ্নের, স্বনির্ভর বাংলাদেশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, বিএনপি নেতা আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, উপজেলা বিএনপির উপদেষ্টা আহমদ মহসিন বাবর, অধ্যাপক আব্দুস শহিদ খান, বিএনপি নেতা আক্তার হোসেন অনিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট