মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন

বিয়ানীবাজারে নিখোঁজ ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার: তিনদিনের উদ্বেগের অবসান

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজারে নিখোঁজের তিনদিন পর সুনীল আচার্য্য (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে পৌরশহরের খাসা এলাকায় নিজ বাড়ির অদূরে একটি পরিত্যক্ত জায়গা থেকে তার লাশ পাওয়া যায়। নিহত সুনীল আচার্য্য স্থানীয় সুখময় আচার্যের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজার দশমীর রাতে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
স্বজনদের মতে, সুনীল ছিলেন শান্ত ও বিনয়ী স্বভাবের মানুষ; কারো সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় পচন ধরা ও দেহ ফোলা অবস্থায় ছিল।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান বলেন—
“মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews