1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

অতিরিক্ত ৪% কর্তনে ক্ষুব্ধ শিক্ষক সমাজ, নভেম্বরের মধ্যে সমাধান দাবি

পঞ্চখণ্ড আই ডেস্ক :
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

অবসর-কল্যাণ ট্রাস্ট থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী লিয়াজোঁ ফোরাম।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমেদ। তিনি জানান, অবসর-পরবর্তী সময়ে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসর ফান্ডে জমা রাখা অর্থ পেতে ২ থেকে ৪ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ সময়ে অনেক শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়লেও পিআরএল (অবসর-পরবর্তী ছুটি) না থাকায় তাঁরা কোনো মাসিক ভাতা পান না। ফলে চিকিৎসা ও জীবন-জীবিকার চরম সংকটে পড়তে হয় তাঁদের।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের জন্য প্রাথমিকভাবে ৬ শতাংশ কর্তন নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে সরকার অতিরিক্ত ৪ শতাংশ কর্তন শুরু করে। তবে এর বিপরীতে কোনো সুবিধা দেওয়া হয়নি। এ বিষয়ে ২০১৯ সালে ফোরামের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া রিট দায়ের করলে হাইকোর্ট এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষে রায় দেন। রায়ে বলা হয়, অবসরের ছয় মাসের মধ্যে টাকা প্রদান করতে হবে এবং অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের বিপরীতে সুবিধা নিশ্চিত করতে হবে।

সংগঠনটির নেতারা অভিযোগ করেন, এখনো রায় কার্যকর না হওয়ায় শিক্ষকসমাজ ক্ষুব্ধ। তাঁরা দাবি জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এছাড়া সংবাদ সম্মেলনে শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার দ্রুত সমাধানের পাশাপাশি বেতন-স্কেল সংস্কার, বদলি কার্যক্রম চালু, প্রমোশনের সুযোগ সৃষ্টি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণেরও জোর দাবি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট