1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম

গ্রামবাংলা থেকে নিউইয়র্ক : সামাজিক অঙ্গনে দুখুর পদচারণা

মো: আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

✍️আতিকুর রহমান :
শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি কৌতুকাভিনয়, কবিতা আবৃত্তি, খেলাধুলা ও হাস্যরসের মাধ্যমে অল্প বয়সেই সবার মন জয় করেছিলেন আব্দুল হান্নান দুকু। তার মিষ্টি হাসি, ভদ্র স্বভাব ও বুদ্ধিদীপ্ত প্রতিভা শিক্ষকদের ভালোবাসা অর্জনে তাকে অনন্য করে তোলে।

পরে তিনি পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শ্রীধরা, নবাং, কসবা, খাসা ও আরিজখা টিল্লা এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। পারিবারিক ব্যবসা—ত্রিমুখি বাজারের ফার্মেসীর সুবাদেও তার পরিচিতির পরিধি আরও বিস্তৃত হয়।

বিয়ানীবাজার সরকারি কলেজে অধ্যয়নকালেই মাত্র ১৭ বছর বয়সে পরিবারের সম্মতিতে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান। সততা, যোগ্যতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান Smart Safe Supply Inc. USA।

ব্যবসায় সফল হওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ত। বর্তমানে তিনি নিউইয়র্কের ফুলতলি মসজিদের অর্থ সম্পাদক। এর আগে দায়িত্ব পালন করেছেন শ্রীধরা নবাং জনমঙ্গল সমিতি এবং শ্রীধরা জনমঙ্গল সমিতি ইউএসএ ইনক–এর অর্থ সম্পাদক হিসেবে। এছাড়াও তিনি পরপর দু’বার বিয়ানীবাজার সমিতি ইউএসএ ইনক–এর অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক–এর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদের একজন প্রার্থী। একজন সৎ, মেধাবী, ধর্মপ্রাণ ও সামাজিক গুণের অধিকারী হিসাবে আমি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

তিনি শ্রীধরা গ্রামের খারগুষ্টির মরহুম জনাব আব্দুল খালিক সাহেবের সুযোগ্য সন্তান, জনাব আব্দুল কুদ্দুছ টিটুর ছোট ভাই এবং যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল শফিক সাহেবের ভাতিজা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট