শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হবেন সরকারি কর্মকর্তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদে সভাপতি হওয়ার সুযোগ শুধুমাত্র সরকারি চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবম গ্রেড ও এর ওপরের চাকরিতে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সভাপতি হতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকা বাধ্যতামূলক।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে। এর পরদিন, ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৮ নভেম্বর সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করা হয়।

আন্ত শিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, পরিচালনা পর্ষদের বিদ্যমান প্রবিধানমালায় শুধু সভাপতি পদের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। অন্য পদগুলো আগের মতোই বহাল থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews