1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি লাইলাতুল কদর—ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহারাত সংসদের অনুমোদন না পেলে ১৩৩ অধ্যাদেশ অকার্যকর হবে: আসিফ নজরুল বারবার গরম খাবারে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু—স্পিকার হাফিজ উদ্দিন, সভাপতি ড. খন্দকার মোশাররফ মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ : খাজাঞ্চিবাড়ি স্কুলের দুই শিক্ষক বরখাস্তের ঘটনায় আদালতের নির্দেশ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার ঘটনায় আদালত তাকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন। সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত এই আদেশ দেন।

মামলাটি করেছেন বরখাস্ত হওয়া শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন। বাদীপক্ষের আইনজীবী এ এইচ ইরশাদুল হক জানান, আদালত বরখাস্ত আদেশকে ‘এখতিয়ারবহির্ভূত ও বেআইনি’ আখ্যা দিয়ে ডিসিকে শোকজ করেছেন।

ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। ওই দিন নতুন প্রিন্সিপাল দায়িত্ব নেওয়ার পর দুই সিনিয়র শিক্ষক নিজেদের উদ্যোগে ভাইস প্রিন্সিপাল (নারী ও পুরুষ) হিসেবে দায়িত্ব নেন। অভিযোগ রয়েছে, তারা কোনো বৈধ নিয়োগপত্র ছাড়াই পদ গ্রহণ করে স্কুলের ওয়েবসাইটে পদবির হালনাগাদ করেন এবং স্থানীয় দৈনিকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ ঘটনায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসক সারওয়ার আলম তাদের সাময়িক বরখাস্ত করেন।

গণমাধ্যমে প্রতিক্রিয়ায় ডিসি সারওয়ার বলেন, বৈধ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পদ গ্রহণ বেআইনি। সার্ভিস রুলস ভঙ্গ করায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষকেরা আদালতের দ্বারস্থ হন। এরপর আদালত ১১ সেপ্টেম্বর ডিসিকে শোকজ নোটিশ জারি করেন।

ডিসি সারওয়ার আলম জানিয়েছেন, তিনি আদালতের নোটিশ পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দেবেন। তিনি দাবি করেন, সিদ্ধান্ত আইন অনুযায়ীই নেওয়া হয়েছে। এ ঘটনায় সিলেটের শিক্ষা মহল ও প্রশাসনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট